বছরের প্রথম দিনই ভক্তদের চমকে দিলেন ইলিয়ানা ডি'ক্রুজ। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন ‘বারফি’ খ্যাত অভিনেত্রী। সেখানে নায়িকার স্পষ্ট ইঙ্গিত দিলেন যে, তিনি ফের অন্তঃসত্ত্বা!
২০২৪ সালটা তার মাতৃত্বের সফরে কেটেছে এবং আগামী অক্টোবরে ফের মা হতে যাচ্ছেন, এমনই আভাস দিয়েছেন অভিনেত্রী।
‘ভালোবাসা। শান্তি। দয়া। আশা করছি ২০২৫ এই সবকিছুতে ভরা থাকবে’ স্বামী মাইকেল ডোলান এবং তাদের সন্তান কোয়া ফিনিক্সের সঙ্গে সুখের ঝলক শেয়ার করে এদিন এমনটাই লিখেছেন ইলিয়ানা।
জানুয়ারি থেকে ডিসেম্বর কেমন কেটেছে তার, সেই ঝলকই মূলত উঠে এসেছে এই ভিডিওতে। একরত্তি ছেলেকে নিয়েই সদা ব্যস্ত ইলিয়ানার দেখা মিলল প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে, সেই রেজাল্ট ‘পজিটিভ’।
যা দেখে উত্তেজিত ভক্তরা। একজন মন্তব্য করেন, ‘দ্বিতীয় সন্তান ২০২৫ সালে আসছে?’ আরেক ভক্ত লিখেছেন, ‘অপেক্ষা করুন... অক্টোবরের, অনেক অভিনন্দন!!’
এর আগে ২০২৩ সালের এপ্রিলে ইলিয়ানা ইনস্টাগ্রামে তার প্রথম গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। এরপর তা নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। সেসময় সন্তানের বাবা কে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইলিয়ানাকে। কারণ ইলিয়ানা আদৌ বিবাহিত কিনা বা তার সঙ্গীর নামও কেউ জানতেন না। যদিও লোকের কথায় কান দেননি ইলিয়ানা। বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন।
সেই সময় অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, তিনিই হয়ত তার সন্তানের বাবা। কারণ, এর আগে ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে পরে সকলের ভুল ভাঙেন অভিনেত্রী। ছেলের জন্মের পর নিজের গোপন বিয়ে নিয়ে মুখ খোলে। ২০২৩ সালে চুপচাপ বিয়ে করেন ইলিয়ানা ও মাইকেল।
আগস্টে ছেলের জন্মের ঘোষণা দিয়ে নায়িকা লিখেছিলেন, ‘কোনও শব্দই ব্যাখ্যা করতে পারে না যে আমরা আমাদের আদরের ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা খুশি। হৃদয় পরিপূর্ণ।’
ইলিয়ানাকে সর্বশেষ ২০২৪ সালে 'তেরা কেয়া হোগা লাভলি' এবং 'দো অউর দো পেয়ারে' দেখা গিয়েছিল।
নতুন বছরের ছবিতে কটাক্ষের শিকার সোহিনী
ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত রাজ-শুভশ্রীর 