ব্রিসবেন ইন্টারন্যাশনালের পুরুষ দ্বৈত বিভাগে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে টেনিসের মহাতারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের সঙ্গে গড়া তার এ জুটি হার মানে দ্বৈতের শীর্ষ বাছাই নিকোলা মেকতিচ-মাইকেল ভেনাস জুটির কাছে।
পুরুষ ডাবলসের পথচলা থামলেও সিঙ্গেলসে ঠিকই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন জকোভিচ। সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্সের গয়েল মনফিলসের মুখোমুখি হবেন পুরুষদের মধ্যে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামজয়ী এ সার্বিয়ান।
তার ডাবলস পার্টনার কিরগিওস দেড় বছর ইনজুরির সঙ্গে লড়াই শেষে এই আসর দিয়েই টেনিসে ফিরেছেন। ডাবলসের বাদ পড়ার আগে সিঙ্গেলসেও রবিবার ফ্রান্সের জিওভানি পেরিকার্দের কাছে হেরে যান তিনি।
ব্যস, অনেক হয়েছে: ক্ষুব্ধ ভারত কোচ গম্ভীর
আবার চাকরি হারালেন রুনি