ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম

খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. ফিরোজ বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে।

পুলিশ জানায়, সকালে আলুটিলা ২০ নম্বর এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝায় ট্রাকচাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মো. ফিরোজ নিহত হন। এ ঘটনায়
আহত মোটরসাইকেলের আরেক আরোহী মো. রাকিব কাজী খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা  জানান, সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন।  তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা মোটামুটি ভালো।

ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, সকালে খাগড়াছড়ি আলুটিলা ২০ নম্বর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান। আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত