ক্রিকেটার ইমনের অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌঁছে দিয়েছে আমরা বিএনপি পরিবার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের কমদতলীর হুমায়ুন রশীদ চত্বরের ইত্যাদি কমপ্লেক্সে ইমনের বাবা মো. বক্কর মিয়া’র কাছে দুটি ইলেকট্রনিক অটোরিকশা  হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুহুল কবির রিজভী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফ হোসেন বকুল, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও এম নাসের রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

উল্লেখ্য, ইকবাল হোসেন ইমন যুব এশিয়া কাপ ক্রিকেটে দারুণ পারফর্মেন্স করে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি মৌলভীবাজার জেলার করিমপুর গ্রামের দিনমজুর বক্কর মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত