চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্ঘটনা রোধে সড়কে পশুর রক্ত ঢালা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সুন্দরপুর ইউনিয়নের খাজিরখীল এলাকায় এ দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রাণহানি রোধে সড়কে পশুর রক্ত ঢেলে কর্মসূচি পালন করা হয়। এর আগে প্রবাসীদের উদ্যোগে পশু জবাই করে বারৈয়ারহাট এলাকার বাসিন্দারা। এছাড়াও খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের জন্য তবারুক বিতরণ করেন আয়োজকরা।
আয়োজকদের একজন ইউনুস খান রুবেল বলেন, ‘সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে দোয়ার পাশাপাশি কম গতিতে গাড়ি চালানো, সড়ক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য এই আয়োজন করা হয়।’
যুক্তরাষ্ট্রে গাড়ি হামলাকারী কে এই শামসুদ্দীন জব্বার?