বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম নাম মো. আবুল হাসান (৪০)। তিনি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবকিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় করা মামলার আসামি আবুল হোসেন।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ফিটনেসবিহীন বাস বন্ধ শুধুই ঘোষণা!