গাইবান্ধার জেনারেল হাসপাতালে সেবার মান উন্নয়নে ছয় দফা দাবি জানিয়েছে সাধারণ ছাত্র-জনতা। রোববার (৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার সাধারণ ছাত্রজনতার ব্যানারে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে সেবার মান উন্নয়নে ছয় দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ জনবল নিয়োগ সুনিশ্চিত করা, প্রয়োজনীয় সম্পূর্ণ অবকাঠামো সুনিশ্চিত করা, রোগীর খাবারের মানের গুণগত দিক নিশ্চিত করা, বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি, অসাধু সিন্ডিকেট এবং দালালদের দৌরাত্ম্য দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা স্থাপন করতে হবে। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের দাবি জানান।
সেন্টমার্টিনে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার