নোয়াখালীতে ইলিয়াস হোসেন গ্রেপ্তার  

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

ফেনীর সোনাগাজীতে সিএনজি চুরির অভিযোগে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার পার্বতী গ্রাম থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইলিয়াস চর পার্বতী গ্রামের নুরুল আমিনের ছেলে।

জানা যায়, তার বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, গত ২৫ ডিসেম্বর ভোরে সোনাগাজী সওদাগরহাট এলাকার ভোলাগাজির বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকসা চুরি হয়। এ ঘটনায় করা মামলা তদন্ত করতে গিয়ে ইলিয়াসের সম্পৃক্ততা পাওয়া যায় পুলিশ। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত