পদপিষ্ট হওয়ার এক মাস পার আহতকে দেখতে হাসপাতালে অল্লু অর্জুন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর। গুরুতর আহত হয় তার নয় বছরের সন্তানও।

সেই ঘটনায় সম্প্রতি জামিন পেয়েছেন আল্লু অর্জুন। ঘটনার এক মাস পর এবার আহত শিশুটিকে দেখতে হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গেলেন অভিনেতা।

মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একাধিক ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে আল্লুকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে। আল্লু আসার আগে হাসপাতালে সুরক্ষা বেষ্টনী আরও জোরদার করা হয়। 

গত ৫ জানুয়ারি শ্রী তেজা নামক ওই আহত ছেলেটিকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। মঙ্গলবার অভিনেতার পরনে ছিল সুবজ সোয়েটার এবং জিন্‌স। আল্লুকে এক ঝলক দেখার জন্য হাসপাতালের বাইরেও অনুরাগীরাও ভিড় করেন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর। গুরুতর জখম হয় তার নয় বছরের ছেলেও। 

ওই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা। নিম্ন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে অবশ্য তেলঙ্গানা হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা।

এর আগেই দক্ষিণী সুপারস্টার জানিয়েছিলেন তিনি ওই বালকের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। এমনকি তার পরিবারের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তিনি। তবে আইনি জটিলতার কারণে তা করতে নিষেধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত