নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক হয়েছেন গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মিজানুর রহমান (৩৭)। গত সোমবার রাতে হাতিয়া পৌরসভার গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগী জানান, মিজান বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করতেন। সোমবার রাতে বাবার বাড়িতে ঘুমানোর সময় মিজানুর ঘরে ঢুকে পড়েন। এ সময় পেছন থেকে মুখ চেপে ধরে আমাকে ধর্ষণের চেষ্টা করে। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করেছি।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুরকে আটক করে নিয়ে আসে। ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা আইনে মামলা করেছেন।
ঢাবিতে ভোট দিতে এসেছেন ‘কাফনে মোড়ানো মৃত ব্যক্তি’ 