লা লিগার ম্যাচে গত শুক্রবার ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় আঘাত করায় ভিনিসিয়ুস জুনিয়রকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দলের অন্যতম সেরা তারকার এই সাজা মানতেই পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তিনি এটাকে সঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন।
রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয় পাওয়া ম্যাচটির ৭৯তম মিনিটের ঘটনা। ভ্যালেন্সিয়া গোলরক্ষকের স্লেজিং সইতে না পেরে তার ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। রেফারি কার্ড দেখানোর সময় ভিনি ফের তেড়ে যাচ্ছিলেন, তখন সতীর্থরা তাকে সেখান থেকে সরিয়ে নেন। এরপর গতকাল বুধবার আসে নিষেধাজ্ঞার সাজা, যা শুধু লা লিগার ম্যাচেই প্রযোজ্য হবে।
মায়োর্কার বিপক্ষে বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে পারবেন ভিনি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনির সাজা নিয়ে রিয়াল কোচ বলেন, ‘যখন লোকে বলে যে ভিনিসিয়ুস উস্কানি দেয়, তখন ভিনিকে যে অপমান সহ্য করতে হয়, তাতে খেলা থেকে তার মনোযোগ সরে যায়। মাঠে কী হয়েছে সেটা সবাই দেখেছি। ভিনিসিউসের জন্য এটা কঠিন। এই নিষেধাজ্ঞা সঠিক নয়। আমরা প্রতিটি ক্ষেত্রেই ভিনিসিউসকে পেয়ে উচ্ছ্বসিত।’
বার্সেলোনাকে ফাইনালে তুললেন ইয়ামাল-গাভি
এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব