শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান ওসি আল-আমিনের শয়ন কক্ষে তার মরদেহ ঝুলছে। এখনও মরদেহ সেই অবস্থায় রয়েছে। তবে থানার প্রধান ফটক আটকে রেখেছেন পুলিশ সদস্যরা।
নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়: হাফিজ উদ্দিন