চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আর মাসখানেকের মতো বাকি আছে। কিন্তু অধিনায়ককে নিয়ে অস্ট্রেলিয়া পড়েছে মহাবিপাকে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স অ্যাঙ্কেলের চোটে আক্রান্ত হয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা অনিশ্চিত। কয়েক দিনের মধ্যে তার অ্যাঙ্কেলের স্ক্যান করানো হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সদ্যই ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে প্যাট কামিন্সের দল। ওই সিরিজ চলাকালীন সময়েই কামিন্স অ্যাঙ্কেলে চোট পান। এরপরও পাঁচ ম্যাচের সিরিজ পুরোটাই খেলেছেন। এতে বিপদ আরও বেড়েছে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেছেন, কামিন্সের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নির্ভর করবে তার অ্যাঙ্কেলের স্ক্যান রিপোর্টের ওপর।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬৭ ওভার বোলিং করেন কামিন্স। সিরিজে অস্ট্রেলিয়ানদের মধ্যে যা সর্বোচ্চ। ২১.৩৬ গড়ে দলের হয়ে সর্বোচ্চ ২৫ উইকেটও শিকার করেছেন কামিন্স। চলতি মাসেই শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজে কামিন্স খেলবেন না। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি এই সফরে যাচ্ছেন না। তার জায়গায় অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকবে স্টিভেন স্মিথ।
পাঠ্যপুস্তক থেকে বাদ সাকিব-সালাউদ্দিন-টেন্ডুলকার
এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব