চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৪ এ টেলিভিশন প্রতিবেদনে বিজয়ী হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ও দৈনিক দেশ রূপান্তরের চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক তালহা জুবায়ের। প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬জন সাংবাদিক পুরস্কার লাভ করেন।বুধবার (৮ জানুয়ারি) রাতে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য যৌথভাবে তালহা জুবায়ের ও আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদনের জন্য মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম পুরস্কার লাভ করেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (২০২৪) শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (২০২৪) মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আজকে যারা পুরস্কার পেলেন তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতে আরো ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। আর যারা এ বছর পুরস্কার পাইনি, আমি মনে করি তাদের মধ্য থেকে অনেকেই তা পাওয়ার যোগ্যতা রাখেন। সঠিক সাংবাদিকতা করলে দেশ ও জাতি অনেক বেশি উপকৃত হয়। তা না হলে পথ হারায় দেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চাঁদপুরের বিশিষ্ট নারী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সভাপতি রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীসহ রাজনৈতিক ও চাঁদপুর প্রেসক্লাব নেতারা।
আলোচনা পর্ব শেষে বিজয়ী প্রত্যেক সাংবাদিককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
২০২৪ সালে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কারের জন্যে ৭০টি প্রতিবেদন জমা হয়। এর মধ্যে বাছাই করে জাতীয় সাংবাদিকদের মাধ্যমে জুরি বোর্ড গঠন করে বিচার কাজ সম্পন্ন করা হয়। এর মধ্যে ৬ জন বিজয়ী হন। এছাড়া অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের আজীবন সদস্য ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আনোয়ারুল হক এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির।
বিচারকের দায়িত্বে ছিলেন যমুনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্কের সম্পাদক আসিফ আসানুল, ঢাকা পোস্টের ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান এবং জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাহবুর আলম সোহাগ।
৩০ লাখে মুক্তি
জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, ফ্যাসিলিটেট করবে
ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে: প্রেস সচিব