আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এতে পদাধিকারবলে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে সভাপতি ও যুগ্মসচিব এস এম শাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
মন্ত্রণালয়ের বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গত ৬ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২৫-২৬ সাল মেয়াদের জন্য এ কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি পদে বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং), মো. রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সিস্টেম এনালিস্ট মোহাম্মদ জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ উপসচিব (ড্রাফটিং) মো. রাজিব হাসান, দপ্তর সম্পাদক উপসচিব (ড্রাফটিং) মৌসুমী দাস, প্রচার সম্পাদক সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) সৌমেন পালিত বাবু, সদস্য যুগ্মসচিব (লেজিসলেটিভ অনুবাদ) মুহ. জাকির হোসেন, যুগ্মসচিব (ড্রাফটিং) মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) মো. আবু রায়হান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) জিহান বিনতে এনাম, সিনিয়র সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ) মো. আরিফ রাব্বানী খান, সিনিয়র সহকারী সচিব (মুদ্রণ ও প্রকাশনা) মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী সচিব (ড্রাফটিং) মুহাম্মদ হারেস।
প্রসঙ্গত, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ আইনের খসড়া, বিধিমালা, প্রবিধানমালা, উপ-আইন, প্রজ্ঞাপন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ যেকোনও ডকুমেন্ট ভেটিং ও অনুবাদ, সকল মন্ত্রণালয় ও বিভাগকে আইনগত মতামত প্রদান, সকল প্রকার চুক্তি, ট্রিটি, এগ্রিমেন্ট, সমঝোতা-স্মারক ও অন্যান্য আইনগত দলিল ভেটিং, আইন প্রকাশনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
