বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন ওসমান এরশাদ ফয়েজ। ইস্টার্ন ব্যাংকে নিয়োগের পূর্বে তিনি সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক কন্সালটেন্সি প্রতিষ্ঠান এশিয়া এফআইআইটি এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ত্রিশ বছরের পেশাগত জীবনে ওসমান ফয়েজ শীর্ষস্থানীয় বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে কৌশল প্রযুক্তি, পরিচালন, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং, এবং ফিনটেক নিয়ে কাজ করেছেন। বিজ্ঞপ্তি
