সৌদি গমনেচ্ছু চালকদের ‘দক্ষতা যাচাই’ করবে বিআরটিসি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:৫১ এএম

বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাসচালক, ট্রাকচালক, ভারী ট্রাকচালক ও ট্রেলার ট্রাকচালকদের চাহিদা রয়েছে।

এসভিপির আওতায় সৌদি গমনেচ্ছু চালকদের দেশটিতে যাওয়ার আগে ‘দক্ষতা যাচাই’ করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘দক্ষতা যাচাই’-এর কাজটি করবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলের পরিবহন ভবনের সভাকক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বিআরটিসির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বিএমইটির নিয়ন্ত্রণাধীন ১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৫৪টি পেশায় ওই ‘দক্ষতা যাচাই’ করা হচ্ছে। বিএমইটির সঙ্গে ‘তাকামল’-এর এই কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যে ১২ হাজারের অধিক কর্মী এসভিপির মাধ্যমে সৌদি আরবে গেছেন।

চাহিদা বিবেচনায় সৌদি আরবের ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর ‘তাকামল’-এর আওতায় স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রামের (এসভিপি) মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মীকে দক্ষতা যাচাই করে সৌদি আরবে পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত