বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গাড়িদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১২ টা ২০ মিনিটে গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালশিমাটি উত্তর পাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না: জামায়াত সেক্রেটারি