অস্ট্রেলিয়া সফরে ৯ ইনিংসে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ১৯০ রান। গড় মাত্র ২৩.৭৫। প্রথম টেস্ট জেতার পর সিরিজ হারতে হয়েছে ভারতকে। একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকা কোহলির প্রয়োজন ছিল একটু মানসিক স্বস্তির। তার খোঁজে এবার বৃন্দাবনে পাড়ি জমালেন। দুই সন্তানসহ সঙ্গে ছিলেন স্ত্রী আনুষকা শর্মা।
দেশে ফিরে বৃন্দাবনে প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের আশ্রমে যান কোহলি এবং আনুষকা। এর আগেও এ জুটিকে বিভিন্ন আশ্রমে যেতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে মহারাজের আশীর্বাদ নিতে দেখা যায় এ জুটিকে। কোহলির মতো সফল মানুষকে সামলে রাখার জন্য মহারাজ আনুষকার প্রশংসা করেছেন বলেও শোনা গেছে।
সেই সঙ্গে কোহলির নম্র ব্যবহার এবং বিশ্বাসে অবিচল থাকার কথাও বলেছেন। সফরে কোহলি এবং আনুষকার সঙ্গে ছিল তাদের দুই সন্তান ভামিকা ও আকায়। তাদের ছবি অবশ্য প্রকাশ করা হয়নি।
পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এবার ব্যাটে রানের দেখা মিললেই হয় কোহলির। এ মাসেই ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে ফের পরীক্ষায় বসতে হবে তাকে।
সাংবাদিকের সঙ্গে মেসির প্রেমের গুঞ্জন, সোফির প্রতিবাদ
ফেডারেশন কাপে ব্যর্থ মোহামেডান লিগে দুর্বার