দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হলো দুই দিনব্যাপী কমিউনিটি হেলথফেস্ট। আজ শুক্রবার সকালে রূপায়ণ সিটি উত্তরার বসবাসকারী নানা শ্রেণিপেশার মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে প্রাভা হেলথ। পাশাপাশি বাচ্চাদের জ্ঞানবৃদ্ধি ও আনন্দময় করতে আয়োজন করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানটি ১১ ও ১২ জানুয়ারি এ দুদিন চলমান থাকবে।
রূপায়ণ সিটির কর্মকর্তারা বলেন, সর্বদা তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ জীবনমান নিশ্চয়তা দিতে আন্তরিকভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় এ রকম নানা আয়োজন নিয়ে রূপায়ণ সিটি হাজির হয়। রূপায়ণের বাসিন্দা ও গ্রাহকরা অতি সহজে সব ধরনের সুবিধা পেতে পারে। সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। যা অন্য সব রিয়েল এস্টেট থেকে ব্যতিক্রম। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটিকে আরো স্বাস্থ্য সচেতন করতে এই ইভেন্টটি আয়োজন করা হয়েছে।
প্রাভা হেলথ প্রতিষ্ঠানের সিইও সিলভানা কাদের সিনহা বলেন, এই ইভেন্টে প্রাভার অভিজ্ঞ ডাক্তারের ধারা রূপায়ণ সিটির বাসিন্দাদের বিনামূল্যে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া এখানে ফ্যামিলি মেডিসিন ডাক্তার, দাঁতের ডেন্টাল সার্জন, নিউট্রিশনিস্ট, কার্ডিওলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডার্মাটোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে রোগী দেখছেন। এর পাশাপাশি আমরা সাশ্রয়ী মূল্যে ল্যাব টেস্ট এবং হেলথ চেকের সুযোগ রেখেছি। এ ছাড়া রয়েছে বিনামূল্যে ডায়াবেটিস (ব্লাড সুগার) পরীক্ষার সুযোগ। শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য রয়েছে ফিজিওথেরাপি সেশন।
তাড়া আরো বলেন, বাচ্চাদের জ্ঞানবৃদ্ধি ও আনন্দময় করতে আয়োজন করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। প্রাভা হেলথ একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা মানসম্পন্ন চিকিৎসা সেবা, রোগ নির্ণয় এবং রোগীর চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণ করে দৈনিক দেশ রূপান্তর।
