কাশিয়ানীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ৭০ বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগম নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপার হচ্ছিলেন রহিমা বেগম। এ সময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত