পাঠ্যবই সংশোধন করে সঠিক তথ্য তুলে ধরুন : রিজভী

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পতিত স্বৈরশাসকের অনুচররা হাসিনা পালানোর পর ভীষণ মনঃকষ্ট নিয়ে দিনরাত চক্রান্তে মেতে থাকছে। তারাই পাঠ্যবইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, স্তুতি-বন্দনা আর বিএনপি সেনাছাউনিতে জন্ম বলে হেয়প্রতিপন্ন ও বিতর্কিত করে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। দ্রুত পাঠ্যবই সংশোধন করে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাই।’

গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, এনসিটিবির ভেতরে-বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারই মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত