দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর, ছাত্রলীগ নেতা সাচ্চু আটক!

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের ১নং সহ-সভাপতি মাইনুল এইচ সাচ্চু মৃধাকে আটক করেছে পুলিশ। শনিবার (১১জানুয়ারি) রাত ৮টায় উপজেলার আঙ্গারিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৫ আগস্ট পরবর্তী দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুল এইচ সাচ্চু মৃধাকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

গত বছরের ৭ নভেম্বর কৃষকদল নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত