ময়মনসিংহের নান্দাইলে নয় বছর বয়সী শিশুকে বলাৎকার করার ঘটনা ঘটেছে। শিশুটি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামের। বলাৎকারকারী বৃদ্ধ একই গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে আবুল মনসুর (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বাড়ির সামনে ওই শিশু খেলা করছিল। তাকে ডেকে নিয়ে পাশের মসজিদের অজু খানায় জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে ঘটনা জানলে পরিবার মান সন্মানের ভয়ে, স্থানীয়ভাবে মীমাংসার আশায় চুপ থাকে। অভিযুক্ত আত্মগোপনে চলে যাওয়ায় গতকাল ১২ জানুয়ারি রাতে শিশুর মা বাদি হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফরিদ আহাম্মেদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ১৩ জানুয়ারি মনসুরের বিচারের দাবিতে এলাকাবাসী স্থানীয় চামটা বাজারে মানববন্ধন করেছেন। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে ও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান মনসুর ইতিপূর্বে একই ধরনের অভিযোগে জেল হাজত বাস করেছেন।
কাট বলার পরও অভিনেত্রীকে ছাড়েননি বরুণ!
সচিবালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের, জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়