প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে নিহত ট্যাক্সিচালক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। কিন্তু প্রেমের পথে বাধা প্রেমিকার স্বামী এবং বাবা। সেই রাগে তাদের খুনের পরিকল্পনা করেন ভারতের লখনৌয়ের যুবক। টাকা দিয়ে ভাড়া করেন খুনিও। কিন্তু সেই ‘কিলারে’র ভুলে সব পরিকল্পনা ভেস্তে যায় তার। ‘কিলার’ তরুণীর বাবাকে হত্যা করলেও, দ্বিতীয় জনের ক্ষেত্রে ভুল করে ফেলে। ওই নারীর স্বামী ভেবে হত্যা করে এক ট্যাক্সিচালককে!

পুলিশ এখন পর্যন্ত এই ঘটনার তদন্তে তিনজনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী অফিসার রবিনা ত্যাগী জানান, গত ৩০ ডিসেম্বর লখনৌয়ের মাধেগঞ্জ থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ রিজওয়ান নামে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। তদন্তে নেমে এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আফতাব আহমেদ, ইয়াসির এবং কৃষ্ণকান্ত নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আফতাবই এই খুনের ঘটনার মূলচক্রী। রবিনা বলেন, ‘আফতাব এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমিকার বাবা এবং স্বামীকে খুন করতে ইমাসিরের সঙ্গে যোগাযোগ করেন। ইমাসিরই পরিকল্পনায় কৃষ্ণকান্তকে যুক্ত করেন। 

৩০ ডিসেম্বর তারা মাধেঞ্জে গিয়ে নারীর বাবাকে গুলি করে খুন করেন। দ্বিতীয় জনের ক্ষেত্রে ভুল হয়ে যায়, প্রাণ যায় এক ট্যাক্সিচালকের। পুলিশ গ্রেপ্তারদের কাছ থেকে দেশি বন্দুক, ১২টি তাজা গুলি, তিনটি মোবাইল এবং একটি বাইক উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত