ম্যানেজার পদে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা বেতনে নিয়োগ দিচ্ছে ভিভো

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম

ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ থেকে ৪৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: টেলিযোগাযোগে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: ছয় মাস পর পর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, উপস্থিতি বোনাস, জ্যেষ্ঠতা ভাতা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত