জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে যমুনায় পৌঁছেছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার আগে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছান।
বৈঠকে অংশ নিতে এসেছেন বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
জানা যায়, কী কী বিষয় থাকবে ঘোষণাপত্রে, আর কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে।
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।
বিয়ের ১৮ দিনে নববধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়িকে জিজ্ঞাসাবাদ
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ