বগুড়ায় সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বারপুর মাদারতলা মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মুন্না (১৬) জেলার সদর উপজেলার বারপুর এলাকার আলমের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই লালন হোসেন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ওই এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নিহত মুন্নার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত