নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং কুতুবপুর ঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
কাঁচপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মাবুদ বলেন, ‘দুটি মরদেহ একসাথে উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।’
