বাংলাদেশ প্রিমিয়ার লিগে অষ্টম রাউন্ডের ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজ শনিবার আবাহনী ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। লিগে ৮ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী।
শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে মারুফুল হকের দল পিছিয়ে ৫ পয়েন্টে। এই হারের কারণে দ্বিতীয় স্থানে ফেরার সুযোগ হাতছাড়া হলো রহমতগঞ্জের। ৮ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট তাদের।
ম্যাচের প্রথমার্ধে গোলের চেষ্টার করে সাফল্য পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসা আবাহনী প্রথম ভালো সুযোগটি তৈরি করে ৫৫ মিনিটে। বাইলাইনের একটু ওপর থেকে সতীর্থের বাড়ানো কাট ব্যাক পেয়ে ছোট বক্সের ওপর থেকে উড়িয়ে মারেন মাহাদি ইউসুফ।
কাঙ্ক্ষিত গোলের দেখা আবাহনী পায় ৬৮ মিনিটে। ডান দিক থেকে আসা আসাদুজ্জামান বাবলুর ক্রস ক্লিয়ার করতে পারেননি রহমতগঞ্জের ডিফেন্ডাররা। কয়েক পা ঘুরে বল চলে যায় বক্সে থাকা আবাহনী ডিফেন্ডার শাকিলের কাছে, গোল করেন তিনি।
৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। তাজউদ্দিন বক্সে মাহাদিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পোস্টের বাইরে শট নিয়ে আবাহনীকে হতাশ করেন ফরোয়ার্ড ইব্রাহিম।
যোগ করা সময়ে কর্নারের সময় বক্সে অবস্থান করা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। হাসান মুরাদ ও মাহমুদ ওশিকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন রেফারি।
কীর্তি গড়া ‘লুজার’ লিসের সামনে রাদুকানুকে উড়িয়ে দেওয়া সোয়ানতেক
মেসির প্রাক্তন ক্লাবে নাপোলির নতুন ম্যারাডোনা
নোমান-সাজিদের ঘূর্ণিতে বিধ্বস্ত উইন্ডিজ