প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পরও বাধ্য হয়ে খেলা ছাড়তে হয় ব্রিটেনের জ্যাক ড্রেপারের। তাতে ওয়াকওভার পেয়ে কোয়ার্টারে উঠেন কার্লোজ আলকারাজ। অন্য ম্যাচে জিরি লেহেকাকে সরাসরি সেটে হারিয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেন নোভাক জকোভিচ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এ দুজন ফিরিয়ে আনতে যাচ্ছেন গত বছরের উইম্বলডন ও অলিম্পিক ফাইনালের স্মৃতি।
মেলবোর্নে এদিন ছিল আসরের সবচেয়ে উষ্ণতম দিন। তাপমাত্রার পারদ উঠেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। বিশ্বের ২৪তম বাছাই চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকা অবশ্য এমন দিনেও সুবিধা করতে পারেননি ৩৭ বছরের জকোভিচের বিপক্ষে। ৬-৩, ৬-৪ ও ৭(৭)-৬(৪) গেমের ব্যবধানে সরাসরি সেটে লেহেকাকে উড়িয়ে দেন জকোভিচ।
এ পর্যন্ত ৭ বার নিজেদের মুখোমুখি হয়েছেন এ দুজন। ৪ ম্যাচ জিতে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন সিনিয়র জকোভিচই। সবশেষ প্যারিস অলিম্পিকে আলকারাজকে কাঁদিয়েছিলেন তিনি। তার আগে অবশ্য উইম্বলডনের ফাইনালে জকোভিচকে পরাস্ত করেন আলকারাজ। এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল পেরোতে পারেননি এ স্প্যানিশ।
ঘরের মাঠে চিটাগাংকে টানা দুই হারের লজ্জায় ফেললো বরিশাল
সাজিদ খানের ৯ উইকেটে পাকিস্তানের বড় জয়