মা হারালেন ফারজানা ছবি। অভিনেত্রীর মা আয়েশা রহমান গতকাল রবিবার বেলা ২টা ১০ মিনিটে মিরপুরের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। খবরটি নিশ্চিত করেন অভিনেত্রীর স্বামী তন্ময় সরকার।
তিনি বলেন, ‘মায়ের বার্ধক্যজনিত কিছু জটিলতা ছিল। কিন্তু তিনি সুস্থই ছিলেন। দুপুরের দিকে তাকে ওয়াশরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জানা গেছে, রবিবার ঢাকা কমার্স কলেজের মাঠে প্রথম জানাজা শেষে আয়েশা রহমানের মরদেহ বর্তমানে বারডেম হাসপতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।
তার তিন ছেলে ও এক মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে আগামী ২৫ জানুয়ারি দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাথরুমের জানালা দিয়ে সাইফের ঘরে ঢুকে সেই হামলাকারী