ওয়ার্কশপের ভ্যাট বৃদ্ধিও প্রত্যাহার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ এএম

মূল্যস্ফীতির কষাঘাতে দেশের মানুষের যখন নাস্তানাবুধ অবস্থা, ঠিক তখনি আইএমএফের চাপে জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) শত পণ্যের ওপর ভ্যাটের বোঝা বাড়িয়েছে। দেশের ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে  রেস্তোরাঁ ও মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের আগের বাড়ানোর ভ্যাট সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর। পাশাপাশি ওষুধসহ আরও কিছু পণ্যের শুল্ক না বাড়ানোর প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার ওপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে এই সেবার ওপর ১০ শতাংশ ভ্যাট ছিল। গতকাল নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করল এনবিআর। তা ছাড়া রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। অর্থাৎ রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছিল। তবে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে রেস্তোরাঁর খাবারের বিলও ৫ শতাংশ থেকে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত