দীর্ঘদিন ফর্ম হারানো লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে রানে ফিরেছেন। বিপিএলে নিজেদের শেষ তিন ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিয়েছেন। গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে বিপিএল ইতিহাসের সর্বাধিক রানের তালিকার পাঁচে উঠে এসেছেন লিটন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সোমবার ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন লিটন। তার দলও ৬ রানের জয় তুলে নেয়। এই নিয়ে বিপিএলে ১০৩ ম্যাচের ৯৯ ইনিংসে লিটনের আন ২ হাজার ৩৯৮। তার চেয়ে এক রান পিছিয়ে সাকিব আল হাসান আছেন ছয় নম্বরে। সাকিব লিটনের চেয়ে ১০টি ইনিংস বেশি খেলেছেন। তবু তার ব্যাটিং গড় (২৬.৯৩) লিটনের চেয়ে (২৫.২৪) কিছুটা বেশি।
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাকিব এবার বিপিএল খেলতে পারছেন না। বিপিএলের স্ট্রাইকরেটেও তিনি (১৩৯.৩৬) লিটনের চেয়ে (১৩০.৬১) এগিয়ে আছেন। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৩ হাজার ৬৫২ রানের মালিক তামিম ইকবাল খান। এরপর আছেন মুশফিকুর রহিম (৩ হাজার ৩৩৫ রান), আনামুল হক বিজয় (২ হাজার ৭২৯ রান) এবং মাহমুদউল্লাহ (২ হাজার ৬০৪ রান)।
চলতি আসরে এখন পর্যন্ত ৮ ইনিংসে ৪৬.১৪ গড়ে ৩২৩ রান তুলে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে আছেন লিটন। শীর্ষে থাকা এনামুল হক বিজয় ৩৪৫* এবং দ্বিতীয় স্থানে থাকা তানজিদ তামিম এখন পর্যন্ত করেছেন ৩৩০ রান।
‘মেসির শিক্ষা-দীক্ষার অভাব আছে!’
অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন
একই টুর্নামেন্টে খেলবেন সাকিব-তামিম