দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই) মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পার্বতীপুর শাখা রেলওয়ে স্টেশন পার্বতীপুর ১ নম্বর প্লাটফর্মে বিক্ষোভ-মিছিল করে।
জানা গেছে, রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ, মাইলেজসহ পেনশন, মাইলেজ জটিলতার নিরসন-২০২৩ সালের ১৩ জুন পূর্বের ন্যায় রানিং স্টাফদের ৭৫ শতাংশ মাইলেজ যোগে পেনশন ও অনুতোষিক নিষ্পত্তি, আইবাস সিস্টেম রানিং স্টাফদের বেতন ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে পদোন্নতি প্রদান ও চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করা হয়। রেল সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর মধ্যে সকল দাবি পূরণের কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় পরিপ্রেক্ষিতে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে।
আগামী ২৭ জানুয়ারির মধ্যে রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ২০২১ সালে ৩ নভেম্বর থেকে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ২০২২ সালে ১২ ও ১৩ নম্বর শর্ত বাতিল করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি-বিধানের আলোকে আদেশ জারির দাবিতে আগামী ২৮ জানুয়ারি থেকে সর্বস্তরের সকল রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন।
বিক্ষোভ-মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আহ্বায়ক পার্বতীপুর শাখার বি. এম শহিদুল আলম এল, এম-গ্রেড-১, রানিং স্টাফ ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় কমিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন এল. এম-গ্রেড-২, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন পার্বতীপুর শাখার সভাপতি মো. সাইফুল আজম লোকো মাস্টার গ্রেড-০১, ট্রেন পরিচালক (গার্ড) কবির হোসেন, সহকারী ট্রেন চালক জাহিদুল ইসলাম টিপু ও কবির হোসেন প্রমুখ।
রানিং স্টাফ ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় কমিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন বলেন, ‘১৬০ বছর বছরেরও অধিক সময় ধরে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আমরা রানিং স্টাফগণ ‘পাট অফ পে’ হিসেবে রানিং এলাউন্স এবং ৭৫ শতাংশ রানিং এলাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক পেয়ে আসছি। আমরা অন্য সরকারি চাকরিজীবীদের মতো কোন টিএ/ডিএ পাই না। রানিং স্টাফদের দাবির সিদ্ধান্ত না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
ফেব্রুয়ারির মধ্যে জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে: ইসি মাছউদ
ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে