হাতিয়ায় শর্টসার্কিটের আগুনে পুড়ল ১১ দোকান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে আফাজিয়া বাজারের একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত