চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের ম্যাচে আরবি সালজবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শেষ তিন ম্যাচে ১৪ গোল করা রিয়ালের আক্রমণভাগের প্রশংসা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে মুভিস্টারকে তিনি বলেন, 'আমাদের লক্ষ্য ছিল জয় এবং ভালো খেলা। সামনে যা আছে তা ঠিক করতে হবে, তবে আক্রমণভাগের কার্যকারিতা অসাধারণ।'
রক্ষণের ভুলে এক গোল হজম করলেও আনচেলত্তি তাতে ক্ষুব্ধ নন। তিনি বলেন, 'রুডিগার আজ দারুণ খেলেছে, আলাবা ফিরে এসেছে, আসেনসিওও ঠিকঠাক ছিল। এটা দলীয় সমস্যার বিষয়। এই মৌসুমে আমাদের সফল হতে হলে দলীয়ভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে।'
ম্যাচে ৬০ মিনিটের পর ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে তুলে নেওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছিলেন রিয়াল ভক্তরা। তবে আনচেলত্তি জানিয়েছেন, 'বেলিংহামের পিঠে হালকা ব্যথা ছিল, তবে এটা গুরুতর কিছু নয়। আমি কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সুযোগ পেয়েছি, বিশেষ করে বেলিংহাম এবং এমবাপ্পেকে। সামনে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের কথা ভেবেই এই সিদ্ধান্ত।'
প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-২ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি মজা করে বলেন, 'সিটি যদি এখনই বিদায় নেয়, তবে আমাদের জন্য ভালোই হবে। কারণ, এটি শিরোপার অন্যতম দাবিদার।'
রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে থাকা অবস্থায় শনিবার রাতে ভায়াদোলিদের বিপক্ষে মুখোমুখি হবে। অপরদিকে, একই দিনে আতলেটিকো মাদ্রিদ ভিয়ারিয়ালকে হারাতে পারলে রিয়াল ম্যাচ শুরুর আগে এক পয়েন্ট পিছিয়ে থাকবে।
সাফজয়ী মেয়েরা খেলবে আরব আমিরাতের বিপক্ষে
নিউইয়র্ক থেকে মেলবোর্ন 'পৌঁছাতে' ৭ বছর লাগলো ম্যাডিসনের