বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

এদিন সকালে নতুন পরিচালকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মো. আবু নাছের, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান ও উপাচার্যের একান্ত সচিব-২ জনাব লুৎফর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত