মাকে নিয়ে আরিফিন শুভর আবেগঘন স্ট্যাটাস

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম

গত বছরের জানুয়ারি মাসে মা হারিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। মা ছিলেন তার কাছে সব কিছু। তাকে নিয়ে প্রায়ই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন শুভ। বিভিন্ন উৎসবে মাকে নিয়ে লিখতেন নানান কথা।

তেমনই আজকে মাকে নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন আরিফিন। তিনি লিখেছেন, ‘ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ শে জানুয়ারি আবার ফিরে আসছে.......সময় বড়ই স্বার্থপর......!

একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে?! 

লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনদিন আমি বোঝাতে পারবো না......আমার জন্য তুমি কি ছিলে এবং আছো!

জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে......

সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি এটা কোন দুঃস্বপ্ন নয় তো?!

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত