এপিক প্রপার্টিজের নতুন প্রকল্প ‘এপিক মোজাফফর খান লিগ্যাসি’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ পিএম

নান্দনিক আবাসন প্রকল্প মানেই এপিক প্রপার্টিজ। গ্রাহকের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প তৈরীতে আনে নতুনত্ব। এবার নান্দনিকতা পালে যুক্ত হলো নতুন প্রকল্প ‘এপিক মোজাফফর খান লিগ্যাসি’। নগরীর ঐতিহ্যবাহী আন্দরকিল্লাস্থ রুমঘাটা, সা এরিয়ায় গত ২৫ জানুয়ারি গ্রাউন্ডব্র্যাকিংয়ের মাধ্যমে এ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান ও পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। গ্রাহকের পছন্দের সব কিছুই থাকছে এ প্রকল্পে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, ‘গ্রাহকের চাহিদা ও রুচির সমন্বয়ে আমরা প্রকল্পগুলো নির্মাণ করছি। এপিক মোজাফফর খান লিগ্যাসি সেই ধারাবাহিতায় আধুনিক আবাসন প্রকল্প। গ্রাহকদের আস্থার জায়গায় বিগত ২২ বছর সুনামের সাথে এপিক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে’। ভূমি মালিকদের মধ্যে মো. নাজমুল আহসান খান (সাবেক জিপি, চট্টগ্রাম জেলা জজ কোর্ট), মো. কামরুল আহসান খান, মো. রফিকুল আহসান খান, মো. তারিকুল আহসান খান, মো. ইফতেখার আহসান খান ও মো. হাছিব আহসান খান উপস্থিত ছিলেন। মো. নাজমুল আহসান খান তার বক্তব্যে বলেন, ‘বাজারে অনেক রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে। কিন্তু আমরা এপিকের ওপর আস্থা রেখেছি। কারন, প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থা্পনা আর সঠিক সময়ে প্রকল্প বুঝিয়ে দেওয়ার সুনাম আমাদেরকে আস্থা জুগিয়েছি।’

উল্লেখ্য, এপিক প্রপার্টিজ বিগত ২২ বছরে ৬৫ টির বেশি বানিজ্যিক ও আবাসিক প্রকল্প নির্মাণ করেছে এবং সঠিক সময়ে গ্রাহককে বুঝিয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত