ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অন্য একটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুজন বিচারক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি পিপি মফিজুল হক জানান, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পৃথক তিন মামলায় সাবেক এমপি নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুটিতে ৭ দিন করে এবং অপর একটি মামলায় ৫ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন মামলায় মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া নগরের সদরঘাট থানার অন্য হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।’ 
 
এর আগে আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে নিয়ে আসা হয়। গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের প্রেক্ষিতে লোহাগাড়া ও সাতকানিয়া থানার পৃথক দুই মামলায় নদভীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত