গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭),তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।
ওসি জনান, ওই এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদসহ কয়েকজন যুবক যায়। এ সময় ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্য সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যাকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তাদের সহযোগী আরো ৮ সদস্য পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ওই ৫ সদস্যকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তারা বেশ কয়েকটি অপহরণের সাথে জড়িত । তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপণ দাবি করছে এমন অভিযোগ দেয় গ্রামবাসী। রবিবার দুপুরে এক যুবককে মারধর করে মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদে এলাকার কয়েকজন যুবক নিয়ে সেখানে যাই। এ সময় ধাওয়া করে ৫ জনকে আটক করতে পারলেও দলের আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই: প্রেস সচিব
ভারত বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয়: প্রণয় ভার্মা
দুইদিনেও উদঘাটন হয়নি খুবি শিক্ষার্থী অর্ণব হত্যার রহস্য