৫ দিন আগে চট্টগ্রামে বরিশালের বিপক্ষে ফাহিম আশরাফকে ছক্কা হাঁকিয়ে ৪৮ বলে ফিফটি করেছিলেন নাইম শেখ। ওই ম্যাচশেষে ব্যাপক সমালোচিত হয়েছিল নাইমের ঢিমেতালের ব্যাটিং। আজকের ম্যাচেও নাইম পুনরাবৃত্তি করেন সেই ঘটনার। ৯ম ওভারে ফাহিমের বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি করেন, কিন্তু সেটা ২৬ বলে। ২৭ বলে ৫ চার, ৩ ছ্ক্কায় ৫১ রান করে ফাহিমের বলেই আউট হন। ৯ ওভার শেষে খুলনার সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৯ রান। মাঝে গতি কমে গেলেও শেষতক ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের পুঁজি পেয়েছে খুলনা।
প্লে অফ খেলতে হলে জেতা চাই খুলনার। তাই শুরু থেকেই মারমুখী ছিলেন মেহেদী মিরাজ ও নাইম। ৫.৩ ওভারেই ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। ১৮ বলে ৩ ছক্কা, ১ চারে ২৯ রান তুলে মিরাজ ফেরেন। তিনে নামা অ্যালেক্স রসও চাকা সচল রাখার চেষ্টা করেন। কিন্তু ১০ম ওভার থেকে বরিশাল স্পিনাররা আটকে রাখেন রানের গতি। রস ১৫ বলে ২০ ও আফিফ ২৭ বলে ৩২ রান করেন।
শেষদিকে মাহিদুল অংকনের ১২ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিওতে সংগ্রহটা ১৮৭ রান পর্যন্ত নিতে পারে খুলনা। উইলিয়াম বোসিসটো অপরাজিত থাকেন ১৬ বলে ২০ রানে। আগের ম্যাচে ক্যারিয়ারসেরা ৭ রানে ৫ উইকেট শিকার করা ফাহিম আজ ছিলেন খরুচে। ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।একটি করে উইকেট পান মোহাম্মদ নবি, জেমস ফুলার ও ইবাদত হোসেন। দুদলের আগের দেখায় খুলনাকে ৭ রানে হারিয়েছিল বরিশাল। আজ খুলনার বোলাররা সেই শোধ তুলতে পারেন কি না সেটিই দেখার বিষয়।
আফগানী আজমতের মাথায় বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মুকুট
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ভারতের সঙ্গেই প্র্যাকটিস বাংলাদেশের!
গুরু বাংগারের দ্বারস্থ হলেন মহাতারকা শিষ্য কোহলি