এই দিনে

২৮ জানুয়ারি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০১:১২ এএম

ব্রিটিশবিরোধী বিপ্লবী লালা লাজপত রায়ের জন্ম ২৮ জানুয়ারি ১৮৬৫ সালে পাঞ্জাব প্রদেশে। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষ্মী বীমা কোম্পানি স্থাপন করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের লাল-বাল-পালের তিনি অন্যতম নেতা। তার বাবার নাম মুনশি রাধা কৃষ্ণণ আজাদ।  তিনি অনেক স্থানে দুর্ভিক্ষের সময় শিবির স্থাপন করে মানুষের সেবা করেছেন। ১৯২৮ সালের ৩০ অক্টোবর তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন এবং ১৭ নভেম্বর মারা যান। তার মৃত্যুতে সমগ্র দেশ উত্তেজিত হয়ে ওঠে। চন্দ্রশেখর আজাদ, ভগত সিং, রাজগুরু, সুখদেব ও অন্যান্য স্বাধীনতাসংগ্রামী তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন এবং ১৭ ডিসেম্বর ব্রিটিশ পুলিশ কর্মকর্তা সাংডর্সকে গুলি করে হত্যা করেন। এতে ব্রিটিশ সরকারের কারাগার থেকে তাদের ফাঁসিতে ঝোলানোর আদেশ দেওয়া হয়। তিনি হিন্দি ভাষায় মধ্যযুগীয় ভারতের নেতা শিবাজী ও ভগবান শ্রীকৃষ্ণের জীবনী রচনা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত