খুলনা বিভাগীয় ট্যাংকলরির ধর্মঘ‌টের প্রভা‌বে ঝিনাইদহে তেল সংকট

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্র‌মিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক মো. আলী আজিম‌কে গ্রেপ্তা‌রের প্র‌তিবা‌দে বাংলা‌দেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন ও বাংলা‌দেশ জ্বালানি তেল প‌রি‌বেশক স‌মি‌তি যৌথভা‌বে বৃহত্তর ফ‌রিদপুরসহ খুলনা বিভা‌গে ধর্মঘ‌টের ডাক দি‌য়ে‌ছে।

ধর্মঘ‌টের অংশ হি‌সে‌বে ঝিনাইদহ জেলার সর্বত্র মঙ্গলবার (২৮ জানুয়ারি) থে‌কে প্রভাব পড়‌তে শুরু ক‌রে‌ছে। জেলার অধিকাংশ পাম্পে বিকাল থে‌কে জ্বালানি তে‌লের সংকট দেখা দি‌য়ে‌ছে।

স‌রেজ‌মিন ঘু‌রে দেখা গে‌ছে, ঝিনাইদহ শহ‌রের আরাপপুর, হামদহ, পায়রা চত্বর, বাস টা‌র্মিনাল, পোড়াহা‌টি ও লাউ‌দিয়াসহ বি‌ভিন্ন তেল পা‌ম্পে জ্বালানি তে‌লের সংকট দেখা দি‌য়ে‌ছে। 

ফু‌য়েল স্টেশন সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছে, ট্যাংকল‌রী প‌রিবহন বন্ধ থাক‌লে বুধবার থে‌কে জ্বালানি তে‌লের দাম বৃ‌দ্ধি পে‌তে পা‌রে। 

ঝিনাইদহ জেলা পে‌ট্রোল পাম্প মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক মো. শ‌রিফুল ইসলাম জানান, ঝিনাইদ‌হে প্রায় প্র‌তি‌টি পা‌ম্পে তেল সংকট দেখা দি‌য়ে‌ছে। অল্প কিছু পা‌ম্পে কম‌বে‌শি তেল থাক‌তে পা‌রে। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্র‌মিক ইউনিয়‌নের ডাকা ধর্মঘট প্রত্যাহার না হ‌লে বুধবার থে‌কে জেলার সকল তেল পাম্প থে‌কে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হ‌য়ে যাবে ব‌লে আশঙ্কা করছি।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্র‌মিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক মো, আলী আজিম‌কে গত ২৬ জানুয়ারী মিথ্যা মামলায় আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত