মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমায় বিদ্রোহী গোষ্ঠী এম২৩ যোদ্ধাদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামরিক বাহিনী বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখতে প্রতিরোধ গড়ার চেষ্টাকালে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
সোমবার কঙ্গোর বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণ নেয় রুয়ান্ডা সমর্থিত দেশটির জাতিগত তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এম২৩। সোমবার বিদ্রোহীরা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। চলতি বছরের শুরু থেকে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী এম২৩ যোদ্ধাদের সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ১৩ জন বিদেশি সেনা নিহত হয়েছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ২০২১ সালের শেষদিকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী আবার সক্রিয় হয়ে ওঠে এবং উত্তর কিভু প্রদেশের বিশাল এলাকা দখল করতে শুরু করে।
