পুলিশের দুই কর্মকর্তাসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ এএম

পুলিশের সাবেক ও বর্তমান দুই পরিদর্শককে প্রধান আসামি করে ৫৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। যার মধ্যে একটির বাদী প্রতিদিনের কাগজের কক্সবাজারের প্রতিনিধি মনছুর আলম মুন্না। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে এই মামলাটি করা হয়। মামলাটির প্রধান আসামি চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ আটজন। অন্য তিনজন হলেন একই থানার এসআই ফরহাদ রাব্বি ইশান, এসআই সোহরাব সাকিব, এএসআই পারভেজ ও একই থানার চার কনস্টেবল।

মামলার ফৌজদারি দরখাস্তে বাদী উল্লেখ করেছেন, ওসি মনজুর কাদের ভূঁইয়া চকরিয়া থানায় যোগ দেওয়ার পর থেকে পেশাদারিত্বের বাইরে গিয়ে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জনসাধারণকে জিম্মি এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় ও হয়রানির অভিযোগ ওঠে। এসব ব্যাপারে বিভিন্ন পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে তার ওপর ক্ষেপে গিয়ে অপহরণ ও হত্যার হুমকি দেন ওসি মনজুর কাদের ভূঁইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত