হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ সভা বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মো. শফিকুর রহমান।
সভায় বাংলাদেশী পরিচালক ড. আবু তৈয়ব আবু আহমদ, স্বতন্ত্র পরিচালক এ.বি.এম. জহুরুল হুদা, পরিচালক মো. সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক মো. সাবরি বিন জাহিয়া ও মো. আসরি বিন মাত আলি সহ কোম্পানীর প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান ও উর্ধ্বতন কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। সভায় পরিচালকবৃন্দ বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন এবং পলিসি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন।
