তায়েফে সড়ক দুর্ঘটনায় আহত ১২ বাংলাদেশির পরিচয় মিলেছে 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৪০ এএম

ওমরা যাত্রী বহনকারী মাইক্রোবাস তায়েফের ওয়াদি হালিমাসহ তায়েফের পবিত্রতম স্থান জিয়ারত শেষে মক্কা ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ১২ জন বাংলাদেশি ওমরা যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামের সাহেরা খাতুন, একই গ্রামের জোসনা বেগম, আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, মো. ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন,  শওকত আরা, কাকলি আক্তার, সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ এসে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার এবং আহতদের উদ্ধার করে তায়েফের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাসটিতে ১২ জন ছিলেন।

ওমরা যাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করার জন্য সৌদি আরবের মক্কায় এসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত