জগন্নাথের ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের ‘ই’  ইউনিটে ভর্তি পরীক্ষায় স্থান পেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ প্রসঙ্গ।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, আবু সাঈদ কোন তারিখে শহীদ হন?৪ জুলাই/১৬ জুলাই/৪ আগস্ট নাকি/৫ আগস্ট।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা বলছেন, ‘আজকের জবি  চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদকে নিয়ে প্রশ্ন এসেছে এতে আমরা ভীষণ আনন্দিত।’

এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে আবু সাঈদকে নিয়ে প্রশ্ন আসে। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত